• আজ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ|৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন | বগুড়া-৬ আসনে উপনির্বাচন কাল, প্রস্তুতি সম্পন্ন | তারেক রহমান ও কোকোকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ স্বীকৃতির দাবি এমপি মুজিবুর রহমানের | পটুয়াখালী কারাগারের দুর্নীতি নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশে তোলপাড়। এডিএম ও জেল সুপারের দফায় দফায় বৈঠক, অভিযোগ ধামাচাপার নানা কৌশল | অভিযোগের তীর এডিএম এর দিকে পটুয়াখালী কারাগারের ক্যান্টিন বাণিজ্য, কারারক্ষীদের অসন্তোষ। পর্ব-৩ |

জেলা জামায়াত আমিরের ব্যাগে ৫০ লাখ নয়, মিলল ৭৪ লাখ টাকা

| অনলাইন ডেস্ক ৫:৩৯ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১১, ২০২৬ ব্রেকিং, রাজনীতি

সৈয়দপুর বিমানবন্দরে আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানের সঙ্গে পাওয়া নগদ টাকার পরিমাণ এখন জানা গেছে—মোট ৭৪ লাখ টাকা। প্রাথমিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী ৫০ লাখ টাকা উদ্ধারের কথা জানিয়েছিল।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। আটককালে অসুস্থ হয়ে পড়ায় বেলাল উদ্দিনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিমানবন্দর ম্যানেজার জাকারিয়া জানিয়েছেন, বেলাল উদ্দিন ঢাকা থেকে ইউএস-বাংলার একটি বিমানে সৈয়দপুরে অবতরণ করেন। ইমিগ্রেশন পুলিশ তার গতিবিধি সন্দেহজনক মনে করলে ব্যাগ তল্লাশি করে ৭৪ লাখ টাকা উদ্ধার করে। জামাত নেতা নিজেই এ টাকা থাকার বিষয়টি স্বীকার করেন।

নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় এবং টাকার ব্যাগ সবার সামনে তল্লাশি করা হয়।

সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল ৫০ লাখ টাকা রয়েছে, তবে হিসেব করে দেখা গেছে মোট ৭৪ লাখ টাকা।

আটক জামাত নেতা বেলাল উদ্দিন প্রধান বলেন, “আমার কাছে থাকা ৭৪ লাখ টাকা নির্বাচনে খরচ করার জন্য নয়, এটি আমার ব্যবসার টাকা। জামায়াত নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্য একটি চক্র কাজ করছে। আমি ঠাকুরগাঁও গেলে আমার পরিচয় প্রকাশ হয়ে যাবে।”

জানাগেছে, বেলাল উদ্দিন প্রধান ঠাকুরগাঁও শহরের পূর্ব হাজীপাড়া (স্টেডিয়াম সংলগ্ন) এলাকার বাসিন্দা এবং পেশায় স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগী অধ্যাপক।