• আজ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ|৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন | বগুড়া-৬ আসনে উপনির্বাচন কাল, প্রস্তুতি সম্পন্ন | তারেক রহমান ও কোকোকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ স্বীকৃতির দাবি এমপি মুজিবুর রহমানের | পটুয়াখালী কারাগারের দুর্নীতি নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশে তোলপাড়। এডিএম ও জেল সুপারের দফায় দফায় বৈঠক, অভিযোগ ধামাচাপার নানা কৌশল | অভিযোগের তীর এডিএম এর দিকে পটুয়াখালী কারাগারের ক্যান্টিন বাণিজ্য, কারারক্ষীদের অসন্তোষ। পর্ব-৩ |

বরিশালের ৮৩৩ কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট পেপার ও নির্বাচনি সামগ্রী

| অনলাইন ডেস্ক ২:১৩ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১১, ২০২৬ ব্রেকিং, সারাবাংলা

বরিশাল জেলার ৮৩৩টি ভোটকেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় নির্বাচনি সামগ্রী পাঠানো শুরু হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকেই রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে এসব সামগ্রী কেন্দ্রে প্রেরণ করা হচ্ছে।

জেলার ৬টি সংসদীয় আসনে এবারের নির্বাচনে মোট ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন।

বরিশালের ১০টি উপজেলার মধ্যে দুটি উপজেলা নদীবেষ্টিত এবং কয়েকটি ইউনিয়ন দুর্গম হওয়ায় সেসব এলাকার নির্বাচনি সামগ্রী অগ্রাধিকার ভিত্তিতে আগে পাঠানো হচ্ছে। যাতে সময়মতো সব কেন্দ্রে প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে দেওয়া যায়।

নির্বাচনি সামগ্রী কেন্দ্রে পৌঁছানোর পর সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রিসাইডিং অফিসার, পুলিশ, আনসারসহ দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন্দ্রেই অবস্থান করবেন।

বরিশালের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খাইরুল আলম সুমন জানান, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন, ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ অন্যান্য সামগ্রী কেন্দ্রে পৌঁছে দেওয়ার কাজ আজকের মধ্যেই সম্পন্ন হবে। নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না বলেও তিনি দৃঢ়তা প্রকাশ করেন।