• আজ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ|৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন | বগুড়া-৬ আসনে উপনির্বাচন কাল, প্রস্তুতি সম্পন্ন | তারেক রহমান ও কোকোকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ স্বীকৃতির দাবি এমপি মুজিবুর রহমানের | পটুয়াখালী কারাগারের দুর্নীতি নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশে তোলপাড়। এডিএম ও জেল সুপারের দফায় দফায় বৈঠক, অভিযোগ ধামাচাপার নানা কৌশল | অভিযোগের তীর এডিএম এর দিকে পটুয়াখালী কারাগারের ক্যান্টিন বাণিজ্য, কারারক্ষীদের অসন্তোষ। পর্ব-৩ |

সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির বেলাল উদ্দিন আটক

| অনলাইন ডেস্ক ২:১০ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১১, ২০২৬ ব্রেকিং, রাজনীতি

সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির মাওলানা বেলাল উদ্দিনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। উদ্ধার হওয়া টাকার পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে বলে জেলা পুলিশ নিশ্চিত করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, বেলাল উদ্দিন ঢাকা থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দর ত্যাগের সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে ইমিগ্রেশন পুলিশ তাকে থামিয়ে তল্লাশি চালায়। এ সময় তার সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যাগে ৫০ লাখ টাকা থাকার কথা তিনি স্বীকার করেছেন বলে জানায় পুলিশ।

নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে। তার কাছে থাকা ব্যাগটি সবার উপস্থিতিতে খোলা হবে। আপাতত তাকে সৈয়দপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তীতে সেনা হেফাজতে নেওয়া হয়েছে।

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার বেলাল হোসেন জানান, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে।

আটক বেলাল উদ্দিন প্রধান ঠাকুরগাঁও শহরের পূর্ব হাজীপাড়া (স্টেডিয়াম সংলগ্ন) এলাকার বাসিন্দা। তিনি পেশায় একটি স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগী অধ্যাপক। এ ঘটনায় জেলা জামায়াতের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভোটের আগের দিন বিপুল পরিমাণ টাকাসহ জেলার একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতার আটকের ঘটনায় জনমনে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।