• আজ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

| অনলাইন ডেস্ক ৫:০৬ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ৯, ২০২৬ জাতীয়, ব্রেকিং

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তার ভোট নিবন্ধিত হয়েছে পাবনা-৫ (সদর) আসনে। এর আগেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই পদ্ধতিতে ভোট দিয়েছিলেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বঙ্গভবনে পোস্টাল ব্যালটে ভোট দেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপ্রধানের সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নির্বাচনে নিজ নির্বাচনি এলাকা পাবনায় সরাসরি ভোট দিতে না যাওয়ার বিষয়ে রাষ্ট্রপতি ব্যাখ্যা দিয়ে বলেছিলেন, বঙ্গভবন থেকে সেখানে গেলে নিরাপত্তাজনিত কারণে পুরো এলাকায় প্রভাব পড়তে পারে। এতে সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বিঘ্ন সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে বলেই তিনি পোস্টাল ব্যালট পদ্ধতি বেছে নেন।

তিনি আরও উল্লেখ করেছিলেন, তার সরাসরি উপস্থিতি ভোটের দিন সাধারণ মানুষের জন্য বিড়ম্বনা ও সাময়িক বাধার কারণ হতে পারে—এ কারণে এলাকায় গিয়ে ভোট দেওয়া সমীচীন মনে করেননি।

দ্বাদশ সংসদ নির্বাচনে রাষ্ট্রপতির পোস্টাল ভোট ছিল প্রথাগত পদ্ধতিতে। তবে এবার নির্বাচন কমিশন আইটি-সাপোর্টেড পোস্টাল ভোট ব্যবস্থা চালু করেছে। অনলাইনে নিবন্ধন সম্পন্ন করে ভোটাররা ডাকযোগে ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারছেন।

নতুন এই পদ্ধতিতে ইতোমধ্যে কারাগারে থাকা সাবেক মন্ত্রী, সংসদ সদস্যসহ বহু বন্দী ভোট দিয়েছেন। পাশাপাশি আমলা, পুলিশ, নির্বাচনি কর্মকর্তা এবং পাঁচ লক্ষাধিক প্রবাসী ভোটারও পোস্টাল ব্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন জানিয়েছেন, সাবেক মন্ত্রী, এমপি, আমলা ও সাংবাদিক মিলিয়ে ৪০ জন নিবন্ধন করলেও তাদের মধ্যে ২০ জন পরে ভোট দেওয়া থেকে বিরত থাকেন; অন্যরা নিয়ম অনুযায়ী ভোট দিয়েছেন।