• আজ ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

তরুণ ভোটারদের উদ্দেশে আজহারীর বার্তা

| অনলাইন ডেস্ক ২:০১ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ৫, ২০২৬ জাতীয়, ব্রেকিং

জনপ্রিয় ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারী তরুণ ভোটারদের উদ্দেশে একটি তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি নতুন প্রজন্মকে ন্যায় ও ইনসাফের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সংক্ষিপ্ত স্ট্যাটাসে তিনি লেখেন, ‘তারুণ্যের প্রথম ভোট, ন্যায় ও ইনসাফের পক্ষে হোক।’

সংক্ষিপ্ত হলেও পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। অল্প সময়ের মধ্যেই এতে হাজার হাজার রিয়েকশন, শেয়ার ও মন্তব্য জমা পড়ে। অনেক নেটিজেন তার এই আহ্বানকে সময়োপযোগী বলে প্রশংসা করেছেন।

মন্তব্যগুলোতে দেশের বর্তমান প্রেক্ষাপটে তরুণ ভোটারদের সচেতন ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রথমবার ভোট দিতে যাওয়া তরুণদের সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ—এমন মতও উঠে আসে আলোচনায়।

যদিও আজহারী তার বক্তব্যে সরাসরি কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ করেননি, তবুও ‘ন্যায় ও ইনসাফ’-ভিত্তিক ভোটদানের আহ্বান তরুণ সমাজকে নৈতিকতা ও মূল্যবোধের আলোকে সিদ্ধান্ত নিতে উৎসাহিত করবে বলে মনে করছেন তার অনুসারীরা।

উল্লেখ্য, মিজানুর রহমান আজহারী তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় একজন বক্তা। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিয়মিত সমসাময়িক বিষয় নিয়ে মতামত দেন এবং নৈতিকতা, সামাজিক সচেতনতা ও দায়িত্ববোধ নিয়ে তার বক্তব্য ব্যাপক আলোচনার জন্ম দেয়। তার সর্বশেষ এই বার্তাও তরুণদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেছে বলে মনে করছেন অনেকেই।তরুণ ভোটারদের উদ্দেশে আজহারীর বার্তা