• আজ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ|৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন | বগুড়া-৬ আসনে উপনির্বাচন কাল, প্রস্তুতি সম্পন্ন | তারেক রহমান ও কোকোকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ স্বীকৃতির দাবি এমপি মুজিবুর রহমানের | পটুয়াখালী কারাগারের দুর্নীতি নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশে তোলপাড়। এডিএম ও জেল সুপারের দফায় দফায় বৈঠক, অভিযোগ ধামাচাপার নানা কৌশল | অভিযোগের তীর এডিএম এর দিকে পটুয়াখালী কারাগারের ক্যান্টিন বাণিজ্য, কারারক্ষীদের অসন্তোষ। পর্ব-৩ |

চট্টগ্রাম-৪ ও ২ আসনে বিএনপি প্রার্থীদের ধানের শীষে ভোটে বাধা নেই: আপিল বিভাগ

| অনলাইন ডেস্ক ১২:৫৫ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ৩, ২০২৬ ব্রেকিং, রাজনীতি

চট্টগ্রাম-৪ আসনে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণে আর কোনো আইনি বাধা নেই বলে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ সংক্রান্ত আদেশ দেন। আইনজীবী মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিরুদ্ধে যমুনা ব্যাংকের করা আবেদনের ওপর শুনানি শেষে আপিল বিভাগ এ আদেশ দেন। এর আগে গত ১ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া বৈধতার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি অনুষ্ঠিত হয়।

অন্যদিকে চট্টগ্রাম-২ আসনে (ফটিকছড়ি) বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের ইসি আদেশ এরই মধ্যে হাইকোর্ট স্থগিত করেছিলেন। একই সঙ্গে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে সারোয়ার আলমগীরকে ঋণখেলাপির অভিযোগে প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। জামায়াতের প্রার্থী মো. নুরুল আমীন এ অভিযোগ দায়ের করেছিলেন। পরে প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতে রিট করেন সারোয়ার আলমগীর।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে সংশ্লিষ্ট আসনগুলোতে প্রার্থীরা পূর্ণোদ্যমে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

প্রসঙ্গত, শুরুতে সীতাকুণ্ড আসনে বিএনপির মনোনয়ন না পেলেও জনমত বিবেচনায় পরে আসলাম চৌধুরীকে চট্টগ্রাম-৪ আসনে মনোনয়ন দেওয়া হয়।