ঢাকা-১৩ সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাজের সমর্থনে শনিবার মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ডের পশ্চিম রায়ের বাজার বাড়ী ও ফ্ল্যাট মালিক কল্যান সমিতির আয়োজনে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করা হয়েছে।
ঢাকা মহানগর মোহাম্মদপুর থানার শ্রমিক দলের সাবেক সফল সভাপতি ও ঢাকা উত্তর শ্রমিক দলের সহ-সভাপতি, বর্তমান উত্তর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম বাবুলের নেতৃত্বে রায়ের বাজার এলাকার মেকাপ খান রোড, বায়তুল আজাদ জামে মসজিদ রোড, রায়ের বাজার কৃষি মার্কেট, নাদের খান রোড ও রায়ের বাজার পারটেক্স রোডে সাধারণ মানুষের মাঝে ধানের শীষের পক্ষে এ লিফলেট বিতরণ করা হয়।
এ সময় মোঃ নজরুল ইসলাম বাবুল আক্ষেপ করে বলেন, “শত হামলা-মামলা ও জুলুম-নির্যাতনের শিকার হয়েও আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে রাজপথে আছি। দীর্ঘদিন দল থেকে তেমন মূল্যায়ন পাইনি, তবে এখন সময় এসেছে দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করার। তাই প্রতিদিনই ধানের শীষের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছি।”
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক কোষাধ্যক্ষ, বগুড়ার কৃতি সন্তান ও বাংলাদেশ ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটির সভাপতি মোঃ এনামুল হক এনাম, মোহাম্মদপুর থানার শ্রমিক দলের সদস্য সচিব হেমায়েত গাজী, ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক আশিক হালদার, সাবেক ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক আব্দুল মান্নান, বৈশাখী ইউনিট বিএনপির সভাপতি শামসুল ইসলাম মাসুম, ৩৪ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক আমির হোসেন এবং মেকাপ খান ইউনিট বিএনপির সভাপতি মোহাম্মদ সোহেল।
এছাড়াও পশ্চিম রায়ের বাজার বাড়ি ও ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির সভাপতি মোঃ সামসুল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ মফিজুল ইসলাম রনি, সিনিয়র সহ-সভাপতি আবু হানিফ হাওলাদার, সহ-সভাপতি মোঃ মোখলেছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, কোষাধ্যক্ষ হুমায়ুন কবির, প্রচার সম্পাদক আব্দুর রব, ধর্ম বিষয়ক সম্পাদক নুরুজ্জামান সরকার, দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, কার্যকরী সদস্য ওয়াহেদ আলীসহ কার্যকরী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।






















