• আজ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ|৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন | বগুড়া-৬ আসনে উপনির্বাচন কাল, প্রস্তুতি সম্পন্ন | তারেক রহমান ও কোকোকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ স্বীকৃতির দাবি এমপি মুজিবুর রহমানের | পটুয়াখালী কারাগারের দুর্নীতি নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশে তোলপাড়। এডিএম ও জেল সুপারের দফায় দফায় বৈঠক, অভিযোগ ধামাচাপার নানা কৌশল | অভিযোগের তীর এডিএম এর দিকে পটুয়াখালী কারাগারের ক্যান্টিন বাণিজ্য, কারারক্ষীদের অসন্তোষ। পর্ব-৩ |

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ফিল্ড অফিসার পদে নিয়োগ

| অনলাইন ডেস্ক ১০:৫১ পূর্বাহ্ণ | ফেব্রুয়ারি ১, ২০২৬ চাকরি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ফিল্ড অফিসার পদে জনবল নিয়োগ দেবে। গত ২৯ জানুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে ৭ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পদে মোট একজন জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীই অনলাইনে আবেদন করতে পারবেন।

পদটিতে আবেদনের জন্য প্রার্থীদের অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি উন্নয়ন সংস্থায় কাজের দক্ষতা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

নিয়োগটি হবে চুক্তিভিত্তিক। নির্বাচিত প্রার্থীকে রাজশাহী (সদর) এলাকায় অফিসভিত্তিক দায়িত্ব পালন করতে হবে। বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা সংস্থার নীতিমালা অনুযায়ী নির্ধারিত হবে, যা আলোচনা সাপেক্ষে চূড়ান্ত করা হবে।

আবেদন পদ্ধতি ও বিস্তারিত বিজ্ঞপ্তি জানতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নির্ধারিত অনলাইন লিংকে প্রবেশ করতে হবে।

👉 আবেদনের শেষ সময়: ৭ ফেব্রুয়ারি ২০২৬