সপ্তাহে দুই দিন চালু থাকা ভার্চুয়াল বিচারকাজ অবিলম্বে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি-এর আইনজীবীরা। দাবি আদায় না হলে কালো পতাকা মিছিলসহ লাগাতার আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন তারা।
বুধবার (২২ এপ্রিল) বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল শেষে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ভার্চুয়াল শুনানির কারণে অনেক গুরুত্বপূর্ণ মামলার সুষ্ঠু নিষ্পত্তি বাধাগ্রস্ত হচ্ছে। এতে বিচারপ্রক্রিয়া ব্যাহত হচ্ছে এবং কার্যত বিচারের মান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
আইনজীবীরা আরও বলেন, ভার্চুয়াল পদ্ধতিতে বিচার পরিচালনার ফলে বিচারিক কর্মঘণ্টাও যথাযথভাবে কাজে লাগানো যাচ্ছে না। তাই দ্রুত এই ব্যবস্থা প্রত্যাহার করার দাবি জানান তারা।
এর আগে একই দিনে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল করে নিজেদের দাবির প্রতি সমর্থন জানান আইনজীবীরা।





















