গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তারেক রহমান-এর সঙ্গে বৈঠক করেছেন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর সদস্যরা।
মঙ্গলবার (২১ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
বৈঠকে নোয়াব সভাপতি ও দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, মতিউর রহমান, মাহফুজ আনাম, এ কে আজাদ, দেওয়ান হানিফ-সহ বিভিন্ন পত্রিকার সম্পাদক ও প্রকাশকরা উপস্থিত ছিলেন।
এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন জহির উদ্দিন স্বপন এবং প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহেদ উর রহমান।
সভায় গণমাধ্যম খাতের উন্নয়ন, চ্যালেঞ্জ এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।






















