• আজ ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহের আহ্বান তথ্যমন্ত্রীর

| অনলাইন ডেস্ক ১০:২৩ অপরাহ্ণ | এপ্রিল ১২, ২০২৬ জাতীয়

প্রবাসী আয়ের প্রবাহ বাড়াতে বৈধ ব্যাংকিং চ্যানেল ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, রেমিট্যান্স দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি, তাই এটি যেন কোনোভাবেই অবৈধ বা অনানুষ্ঠানিক পথে না আসে, সে বিষয়ে সচেতনতা বাড়াতে হবে।

রোববার (১২ এপ্রিল) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘বিশ্ব সম্মেলন সিরিজ ২০২৬: সীমানা ছাড়িয়ে বাংলাদেশের ব্র্যান্ডিং’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি (এনআরবি)

মন্ত্রী বলেন, প্রবাসীরা যাতে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে কোনো ধরনের হয়রানির শিকার না হন এবং ব্যাংকিং ব্যবস্থার প্রতি তাদের আস্থা বজায় থাকে, তা নিশ্চিত করা জরুরি। একইসঙ্গে প্রবাসীদের বৈধ পথে অর্থ পাঠাতে আরও কী ধরনের প্রণোদনা দেওয়া যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে উদ্যোগ নিতে হবে।

তিনি আরও বলেন, বর্তমানে বৈদেশিক মুদ্রা আয়ের উৎসগুলো কিছুটা ঝুঁকির মুখে রয়েছে। এ পরিস্থিতিতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী রাখতে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর বিকল্প নেই।

জহির উদ্দিন স্বপন বলেন, এনআরবি ডায়াসপোরাকে আরও দক্ষ করে তোলা এবং তাদের উপার্জিত অর্থ দেশের উন্নয়নে সঠিক চ্যানেলে বিনিয়োগ নিশ্চিত করাই হওয়া উচিত মূল লক্ষ্য। তিনি রেমিট্যান্স পাঠাতে সহায়তাকারী ব্যাংক কর্মকর্তা ও সংশ্লিষ্টদের উৎসাহিত করার উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

নতুন শ্রমবাজার অনুসন্ধানের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, প্রচলিত বাজারের বাইরে বলকান অঞ্চল ও পূর্ব ইউরোপের মতো নতুন গন্তব্যগুলোতেও মনোযোগ দিতে হবে।

অনুষ্ঠানে সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি (এনআরবি)-এর চেয়ারম্যান এম এস সেকিল চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শামা ওবায়েদ এবং নুরুল হক নুর

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের রয়েছে গৌরবময় ইতিহাস, যেমন ভাষা আন্দোলন ১৯৫২মহান মুক্তিযুদ্ধ ১৯৭১—যা আন্তর্জাতিক অঙ্গনে সঠিকভাবে তুলে ধরতে হবে।

তিনি আরও বলেন, বিদেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে এবং বিভিন্ন দেশের মিশনগুলো ২৪ ঘণ্টা সেবা দিচ্ছে। যুদ্ধাক্রান্ত দেশগুলো থেকে প্রবাসীদের নিরাপদে ফিরিয়ে আনতেও সমন্বিতভাবে কাজ চলছে।

অনুষ্ঠানে রেমিট্যান্স আহরণে অবদান রাখা ব্যাংকিং খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।